প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামের মৃত্যুতে টিএসসি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার শোকসভা ও দোয়া অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি আবুল আহসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপাচার্য আবদুল হাকিম সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি তোজাম্মেল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কে এম সালেহ প্রমুখ বক্তৃতা করেন।