প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার সাপাহারবাসীর জন্য আজ রোববার শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে সাপাহারকে শত্রুমুক্ত করতে গিয়ে ২১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৩ সেপ্টেম্বর ১৯৭১ তাঁরা তিনটি দলে ভাগ হয়ে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেন। শত্রুপক্ষের গুলিতে শাহাদাতবরণ করেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আইয়ুব আলীসহ ১৫ জন এবং আটক হন আটজন মুক্তিযোদ্ধা। এঁদের মধ্যে ছয়জনকে পরে হত্যা করা হয়। দিনটি উপলক্ষে সাপাহার উচ্চবিদ্যালয় ও নওগাঁ শহরে একটি সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করছে।