শোচনীয় হারের পর দল বদল
দলীয় সমর্থন পেয়েও নির্বাচনে দলীয় নেতাকর্মীদের কোন সহযোগিতা না পাওয়ায় শোচনীয়ভাবে হেরে গিয়ে ক্ষুদ্ধ হয়ে দল বদল করেছেন এক আওয়ামী লীগ নেতা। দল বদলের এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপ-জেলার সান্তাহার পৌরসভায়। দল বদলের ব্যক্তিটি হলেন সান্তাহার পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শুকুর আলী। তিনি গতকাল বিএনপিতে যোগদান করেছেন। শুকুর আলী বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবেই তাকে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদ সমর্থন দেওয়া হয়। কিন্তু নির্বাচনী প্রচার-প্রচারনায় দলীয়ভাবে কোন নেতাকর্মী তাকে কোন প্রকার সহযোগিতা করেনি। ফলে তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। পেয়েছেন মাত্র ৫১ ভোট। বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি তার সেই ৫১ সমর্থককে নিয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের সান্তাহারের বাসভবনে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ-দানের মাধ্যমে দলবদল করেন। দলীয় নেতার দলবদল ও তার অভিযোগের ব্যা-পারে সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মুঠো-ফোনে প্রথম আলোকে বলেন, ‘শুকুর আলীর দল বদলের কথা শুনেছি। কিন্তু ঠিক কি কারনে তিনি দলবদল করলেন তা জানার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।