শোধন ছাড়াই পানি সরবরাহের দায়ে কুষ্টিয়ায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থার (বিএসটিআই) অনুমোদন না নেওয়া, ভুয়া লেবেল লাগিয়ে এবং নোংরা পরিবেশে অনিরাপদ পানি জারজাত ও সরবরাহ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত সোমবার বিকেলে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছেন। এ সময় একটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। অপর প্রতিষ্ঠানকে পানি সরবরাহ না করার জন্য প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছেন আদালত। শহরের বড় বাজার বিহারি পট্টিতে এ-ওয়ান ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআই ভুয়া লেবেল ব্যবহার করার দায়ে জরিমানা করা হয়। এ-ওয়ানসহ আড়ুয়াপাড়ার হরিবাসর গলিতে লাইফ সেফ ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি সরবরাহ না করার নির্দেশ দেন আদালত।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফন্নাহার নাজিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের কর্মকর্তা ছাড়াও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১২) সদস্যরা ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হবে।গত ২১ জানুয়ারি প্রথম আলোয় এ সংক্রান্ত একটি খবর ছাপা হয়।