শোভনকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সের ফুটফুটে শিশু সাদমান সাকিব শোভন জটিল ব্যাধি অ্যাপ্লাস্টিক অ্যানিমায় আক্রান্ত। সে বর্তমানে ভারতের ভেলোরে অবস্থিত সিএমসি হাসপাতালের চিকিৎসক এ বি ওয়াই আবরাহামের অধীন চিকিৎসাধীন। শোভনকে সুস্থ করে তুলতে কমপক্ষে ২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু শোভনের বাবা মো. হাবিবুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করেন। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে তিনি তিন লাখ টাকা খরচ করে ফেলেছেন। ছেলেকে বাঁচানোর জন্য এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাবিবুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১৩২২১০২০০১৩১৮০, প্রাইম ব্যাংক, বনানী শাখা, ঢাকা। মুঠোফোন ০১৭২১০৭৯৬০১। বিজ্ঞপ্তি।