প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য, নৈতিকতা, আইনের প্রচেষ্টা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিবিষয়ক উদ্বুদ্ধকরণে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেপি) আওতায় শাহজাদপুর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ।