শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এ স্লোগান নিয়ে গতকাল রোববার টাঙ্গাইলে শোভাযাত্রা করেছে জেলা কমিউনিটি পুলিশিং কমিটি। অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে স্থানীয় শহীদ মিনারে শোভাযাত্রা উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর থানায় গিয়ে শেষ হয়। দুপুরে জেলা পুলিশের প্রশিক্ষণ হলে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সঙ্গে বিভিন্ন উপজেলা কমিটির প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। এতে পুলিশ সুপার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।