শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু পরিবর্তন রোধে বন’ স্লোগান সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব বন দিবস উপলক্ষে নৌকা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সুন্দরবনের পশ্চিম বিভাগের বুড়িগোয়ালিনীতে দিবসটি পালন করা হয়। বনবিভাগ সাতক্ষীরা ও বিশ্ব বন দিবস আয়োজক কমিটির আয়োজনে উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে নৌকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি অসিম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৈখালী স্টেশন কর্মকর্তা এফ এম জামাল হোসেন প্রমুখ।