শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন’—ই স্লোগানে জামালপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক শোভাযাত্রা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কে শোভাযাত্রাটি বের হয়। এতে জেলার শিক্ষক-শিক্ষার্থী, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, ট্রাক ইউনিয়নের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও পেশাজীবীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ। জামালপুর প্রতিনিধি|