প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে ঐক্য করি, সড়ক দুর্ঘটনা রোধে সংস্কৃতি গড়ি’ স্লোগান সামনে রেখে সড়ক নিরাপত্তা প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার নিরাপদ সড়ক চাই চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শোভাযাত্রা করেছে। সেই সঙ্গে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে শোভাযাত্রা শুরু হয়। সন্ধ্যায় শহরের কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইলিয়াস কাঞ্চন, এলজিইডির প্রকল্প পরিচালক আলী আক্তার হোসেন প্রমুখ।