প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেডক্রস ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সিলেট নগরে শোভাযাত্রা করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। ঐতিহ্যবাহী কিনব্রিজ ও ঘড়িঘর এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তপাদার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সেক্রেটারি আবদুর রহমান বক্তব্য দেন।