শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজোয়ান সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় এবং ভারতীয় পার্লামেন্টে সীমান্ত চুক্তি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ফেনীতে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে শহরের কলেজ রোডের পৌর চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য বক্তব্য দেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান শিল্পী আঁখি আলমগীর, নোলক বাবু ও বৃষ্টি ।