শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার বহন করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিত্যগোপাল চৌধুরী। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|