শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে গতকাল শুক্রবার মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। পঞ্চসার কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওই কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলমগীর খান। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এম এ কাদের, এএসপি ইমদাদ হোসেন, এএসপি কামরুল হাসান প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি|