প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদক বর্জন করুন, নেশামুক্ত সমাজ গড়ুন’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি জেলা সদর এলাকায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যালয় থেকে শুরু হয়। শোভাযাত্রা থেকে মাদকাসক্তির লক্ষণ, কুফল এবং মাদকের প্রতিকার ও প্রতিরোধ-সংবলিত লিফলেট বিতরণ করা হয়। শোভাযাত্রাটি বেবিস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, করটিয়া বাসস্ট্যান্ড, নতুন বাস টার্মিনাল ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান প্রমুখ।