শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বিআরটিএর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রোববার শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মো. রুহুল আমিনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পরে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, বিআরটিএ রংপুর বিভাগের উপপরিচালক উত্তম কুমার, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. জাহিদ, দিনাজপুর ট্রাক মালিক গ্রুপের সভাপতি তহিদুল ইসলাম, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক ফজলে রাব্বী। পরে চালকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।