প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে এক শোভাযাত্রা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ হাবিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমিনুর রহমান।