শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার সকাল ১০টার দিকে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বদরগঞ্জ প্রতিবন্ধী ও অটিজম স্কুলের আয়োজনে স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেন, প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।