প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান। ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু) আবদুল বাতেন, জ্যেষ্ঠ সার্জন (অব্স) আতাউর রহমান ও চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, কমিউনিটি হাসপাতালের হেলথ প্রোভাইডার, চিকিৎসা সহকারী ও বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।