শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে ভোলা শহরে শোভাযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বুধবার সকালে আলোচনা সভা হয়েছে। বিআরটিএ ভোলার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, বিআরটিএ বরিশাল বিভাগীয় উপপরিচালক মোহা. শহিদুল্যাহ কায়ছার প্রমুখ। বক্তারা বলেন, ভোলায় আইন প্রয়োগকারী সংস্থা ও প্রভাবশালী ব্যক্তিরা মোটা অঙ্কের চাঁদা নিয়ে অবৈধ ছয়-সাত হাজার যান চলাচলের সুযোগ করে দিচ্ছেন।