প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সঞ্চয় সপ্তাহ ২০১৬ এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ উপলক্ষে খুলনা জেলা সঞ্চয় অফিসের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়েছে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সঞ্চয় অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, দেশে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বিমা, বাংলাদেশ প্রাইজবন্ড, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে ১০টি জাতীয় সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন।