শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ‘জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৬’ উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস ব্যুরোর আয়োজনে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের কয়েকটি সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফজলে আজিম।