প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যায়যায়দিন পত্রিকার ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের গাজীপুর জেলার উপপরিচালক জামিল আহমেদ। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।