শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা ও সমাবেশ করেছেন। সূত্র জানায়, গতকাল সোমবার বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও জামায়াতপন্থী গ্রিন ফোরামের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১০টায় কলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজিবুল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাবেক সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলী, অধ্যাপক মো, তোজামেঞ্চল হোসেন, গ্রিন ফোরামের সভাপতি শহীদ মো. রেজওয়ান প্রমুখ। সমাবেশে বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি