শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও সন্ত্রাসবিরোধী কার্যকলাপ প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দেলদুয়ার থানা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত শোভাযাত্রাটি দেলদুয়ার থানা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আসলাম উদ্দিন খান, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির প্রমুখ।