শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার বিতর্ক সংগঠন রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) ষষ্ঠ বর্ষে পদার্পণ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় শহরের রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেজবাহ-উল-করিম। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম প্রমুখ।