শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বেলা ১১টায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা শহীদুল আমিন, প্রধান প্রকৌশলী মো. শাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।