প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী। এতে অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল সাইফুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ।