শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার ফেনীতে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সভা-শোভাযাত্রা হয়েছে। সকালে শহরের ট্রাংক রোডের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর। ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ সাহার সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষক দিলীপ কুমার নাথ। সভা শেষে শোভাযাত্রা বের করা হয়।