শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুব নেতৃত্বে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে গতকাল আন্তর্জাতিক যুব দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ সরণি প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মার্জিয়া সরকার প্রমুখ।