শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি পাইকুরাটি ইউনিয়ন এ সভার আয়োজন করে। ইউনিয়নের চেয়ারম্যান ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন গাছতলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা বালা তালুকদার, বিবাহ নিবন্ধক মো. খালিদ শাহ, ইউপি সদস্য সামছুল হক প্রমুখ। সভা শেষে গাছতলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে পাইকুরাটি ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।