শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও এইডসবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে। সেনগাঁও ইউনিয়ন ফেডারেশন এসব কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টায় ফকিরগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে মাদক ও এইডসবিরোধী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। বেলা তিনটায় সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান মালেকা বেগম। বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, হামিদুর রহমান প্রমুখ।