শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়েরহাট বাজারে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য দেন জিজেইউএসের সমন্বয়কারী হুমায়ুন কবির, সিসা এমআই প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ পার্থ প্রতিম সেন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন প্রমুখ।