শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ধূমপান ত্যাগ করি, মাদকমুক্ত বিশ্ব গড়ি’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরের পৌর বাজারে ধূমপান বর্জনকারীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পৌর বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ধূমপান, মাদক ও তামাকজাত দ্রব্য পরিহারের নিমিত্তে শিবচরের মাদক বর্জনকারীরা এ শোভাযাত্রার আয়োজন করেন। উপজেলার গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক বলেন, ‘আমরা মাদককে না বলার উদ্দেশে শিবচরের যাঁরা মাদক বর্জন করেছেন, তাঁদের নিয়ে এ আয়োজনের উদ্যোগ নিয়েছি।’ শিবচর (মাদারীপুর) প্রতিনিধি