প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার বঙ্গবন্ধু কলেজের সামনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সরিষাবাড়ী কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশনের সরিষাবাড়ী শাখার সম্পাদক আমিনুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন প্রমুখ।