শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বসতি দিবস উপলক্ষে গতকাল সোমবার মুন্সিগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (শিক্ষা ও আইসিটি) হারুন-অর-রশিদ এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন, ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ এএসপি আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব প্রমুখ।