শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা জাসদ গতকাল সোমবার নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ‘শান্তি সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের ভিত্তিমূল সুদৃঢ় করে ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত কর’ স্লোগান নিয়ে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। জেলা জাসদের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন। অন্যদের মধ্যে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, আজহারুল ইসলাম, শেখ সাজ্জাদ বক্তব্য দেন।