শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৬তম গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এসে শেষ হয়। পৌর মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবির জেলা সভাপতি মো. মফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।