শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শন প্রতিযোগিতা উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ আনোয়ারুল কবির, কম্পিউটার টেকনোলজি বিভাগের ইন্সট্রাক্টর মাজহারুল আমিন প্রমুখ।