শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তিন বছর পূর্তিতে ঝিনাইদহে গতকাল শনিবার আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশ করেন। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস প্রমুখ।