প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই দপ্তরের কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ, ধরমপাশা থানার ওসি গোলাম কিবরিয়া, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি