শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাটি শহরের চৌমোহনা এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিম হক, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুল্লাহ আফজল, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক প্রমুখ।