শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা না ধরে সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত ওসমান, মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি