শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে বিশ্ব নাট্যদিবসে গতকাল ‘জঙ্গিবাদ-সন্ত্রাস নিপাত যাক, মানবতা মুক্তি পাক’—এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের (বিসাক) উদ্যোগে গতকাল বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ের সামনে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শোভাযাত্রায় শৌখিন নাট্যালয়, শিশুনাট, বর্ণমালা নাট্যমঞ্চ, অঙ্কুর নাট্যমঞ্চের নাট্যকর্মীসহ স্থানীয় শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।