শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং প্রতিরোধে একটি সাইকেল শোভাযাত্রা গতকাল সোমবার কুয়াকাটা থেকে বরিশালে এসে পৌঁছালে এতে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানায় বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকাভিত্তিক সংগঠন এক্সট্রিমিস্ট কমপ্লিট ফিটনেস ক্লাবের আটজন সদস্য এই শোভাযাত্রায় অংশ নেন। তাঁরা বরিশালে আসার পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালান। তাঁরা গতকাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএম কলেজে প্রচারপত্র বিলি ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন।