শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার জাতীয় যুব দিবস ও বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী হাসিনা মান্নান। শোভাযাত্রা শেষে ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।