শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে দেশব্যাপী রোড শো অনুষ্ঠানের অংশ হিসেবে নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের মণ্ডলপাড়া সেতুর ওপর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বঙ্গবন্ধু ও নবাব সলিমুল্লাহ সড়ক প্রদক্ষিণ করে খানপুর মেট্রো সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক সামসুর রহমান, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।