শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরের কালীনাথ রায়েরবাজার থেকে কালীবাড়ির মোড় পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। গত শনিবার বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।সকাল নয়টার দিকে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা শোভাযাত্রা নিয়ে কালীনাথ রায়েরবাজারের বিএনপি কার্যালয়ে জমায়েত হতে থাকেন। বেলা ১১টায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন।