শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান, দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার, ওসি (তদন্ত) কেপায়েত উল্লাহসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলাম শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন আহমদ খান। সঞ্চালক ছিলেন শিক্ষক মাহবুবর রহমান।