শোভাযাত্রা-আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে নিহত ব্যক্তিদের স্মরণে নারায়ণগঞ্জে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০০৪ সালে গাজীপুরে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেনের পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। জেলা পুলিশের উদ্যোগে গতকাল সকাল সাড়ে আটটায় নগরীর মাসদাইর পুলিশ লাইনসে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্প পুলিশের সুপার শামীনুর রহমান, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর অতিরিক্ত পুলিশ সুপার সম্পা ইয়াসমিন, পুলিশের অপরাধ বিভাগ বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার স্বপন বখতি, র্যা ব-১১-এর এএসপি মশিউর রহমান প্রমুখ।